এসএমই পণ্য মেলায় ব্যাংকিং সেবা ও তথ্য দিচ্ছে এনআরবিসি ব্যাংক
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়ন সুবিধা ও ব্যাংকিং সেবা সম্পর্কিত তথ্য জানাতে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলায় অংশ নিয়েছে এনআরবিসি ব্যাংক পিএলসি। উদ্যোক্তাদের জন্য সহজে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া এবং ব্যবসা সম্প্রসারণে আর্থিক সহায়তার সুযোগ তুলে ধরছে ব্যাংকটি।



