বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম
বিশ্ববাজারে ফের স্বর্ণের দাম কমেছে। দিনের পরবর্তী সময়ে প্রকাশিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির গুরুত্বপূর্ণ তথ্যের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। এসব তথ্য থেকে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদহার সংক্রান্ত ভবিষ্যৎ সিদ্ধান্তের ইঙ্গিত পাওয়ার আশা করছেন তারা।


