কাউনিয়ায় পর্যাপ্ত সারের মজুদ, নির্বিঘ্নে সার পাচ্ছেন কৃষকরা
রংপুরের কাউনিয়া উপজেলায় বর্তমানে সারের পর্যাপ্ত মজুদ রয়েছে। উপজেলার বিভিন্ন ডিলার পয়েন্টে সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, কৃষকরা চাহিদা অনুযায়ী ও নির্ধারিত মূল্যে পর্যাপ্ত পরিমাণে সার পাচ্ছেন এবং সারের কোনো সংকট নেই।



