টুর্নামেন্টের সেমিফাইনাল নিয়ে বিরোধ, কিশোরের বুকে ছুরিকাঘাত
ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা নিয়ে কথা কাটাকাটির জেরে চট্টগ্রামের ফটিকছড়িতে আসাদুজ্জামান (১৮) নামে এক কিশোরকে ছুরিকাঘাত করেছে অপর এক কিশোর। এতে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।


