‘শত্রুতামূলক কর্মকাণ্ড’ বন্ধ না করলে এস্তোনিয়াকে ‘প্রকাশ্য যুদ্ধের’ হুঁশিয়ারি রাশিয়ার
সীমান্ত বন্ধের সিদ্ধান্ত ও পাল্টাপাল্টি অভিযোগ ঘিরে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশ এস্তোনিয়াকে ‘প্রকাশ্য যুদ্ধ’ উসকে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। মস্কোতে এস্তোনিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্স মারেক উহতেগিকে তলব করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এই কড়া বার্তা ও আনুষ্ঠানিক প্রতিবাদ জানায়।

