চট্টগ্রামে নিজ বাসা থেকে কলেজশিক্ষিকার মরদেহ উদ্ধার
চট্টগ্রাম নগরের নাছিরাবাদ এলাকায় নিজ বাসা থেকে কান্তা শর্মা নামে এক কলেজশিক্ষিকার মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি নাছিরাবাদ সরকারি মহিলা কলেজের শিক্ষিকা ছিলেন। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।



