আন্দোলন-সংগ্রাম থেকে উদ্ভাবনের বাতিঘর: খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩৫ বছর
চারটি ডিসিপ্লিনে মাত্র ৮০ জন শিক্ষার্থী নিয়ে শুরু হয়েছিল যে যাত্রা, সময়ের পরিক্রমায় তা বিস্তৃত হয়েছে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের নানা ক্ষেত্রে। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও প্রত্যাশার খুলনা বিশ্ববিদ্যালয় আজ দেশের উচ্চশিক্ষায় একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করেছে।

