ঢাকায় কিউএসের আয়োজন বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সুযোগ
উচ্চশিক্ষা ও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম মূল্যায়ন নিয়ে কাজ করা শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) আগামী ৩০ নভেম্বর ঢাকায় আয়োজন করতে যাচ্ছে ‘স্টাডি অ্যাব্রোড মাস্টার্স’ শীর্ষক অনুষ্ঠান।

