গাজায় ১ লাখ ১১ হাজার ৯০০ টনেরও বেশি ত্রাণ পাঠিয়েছে তুরস্ক
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় মোট ১ লাখ ১১ হাজার ৯০৪ টন মানবিক সহায়তা পাঠিয়েছে তুরস্ক। চলমান মানবিক সংকটে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে তুরস্কের নিরবচ্ছিন্ন প্রচেষ্টার কথা তুলে ধরে রোববার এ তথ্য জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা চিফতচি।


