নলডাঙ্গায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
নাটোরের নলডাঙ্গার মাদক সম্রাট ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল দশটায় নাটোর সদর উপজেলার বড় হরিশপুর বাইপাস এলাকা থেকে মিঠুনকে গ্রেপ্তার করা হয়।


