সৌদি আরবে বিশেষ প্রশিক্ষণ শেষে ফিরলেন কক্সবাজার জামিয়াতুল ইমাম মুসলিমের ১০ শিক্ষক
সৌদি আরবে তিন মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন করে দেশে ফিরেছেন কক্সবাজারের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়াতুল ইমাম মুসলিম (রহ.)-এর ১০ জন শিক্ষক। সৌদি আরবের জামিয়াতুল কাসিমের অধীন মারকাযুন নুখব আল-ইলমিয়ায় এ প্রশিক্ষণ গ্রহণ করেন তাঁরা।



