যশোর রিজিয়নে আড়াই মাসে ৯০ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১৫৯
যশোর রিজিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় গত আড়াই মাসে প্রায় ৯০ কোটি ৭০ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে ১৫৯ জনকে আটক করা হয়েছে।



