গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা: পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, ২৩ কারখানা ছুটি ঘোষণা
বেতন ও মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরের শিল্পাঞ্চলে পোশাক শ্রমিকদের অসন্তোষ মঙ্গলবার (২৪ নভেম্বর) আরও ছড়িয়ে পড়েছে। সকালে বিভিন্ন কারখানায় কাজে যোগ দেওয়ার পর শ্রমিকেরা বেরিয়ে এসে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন।


