অনলাইনে আপত্তিকর কনটেন্ট ঠেকাতে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া
অনলাইনে ক্ষতিকর ও আপত্তিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কঠোর আইন করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। এ আইন অনুযায়ী, নিজেদের প্ল্যাটফর্ম থেকে ক্ষতিকর কনটেন্ট সরাতে ব্যর্থ হলে গুগল ও মেটার মতো প্রযুক্তি প্রতিষ্ঠানকে বৈশ্বিক বার্ষিক আয়ের সর্বোচ্চ ৫ শতাংশ পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে।

