‘জনতার প্রতিরোধের মুখে’ বিজিবির গাড়ি ফিরে যাওয়ার ভিডিওটি গোপালগঞ্জের নয়
গোপালগঞ্জে গণপ্রতিরোধের মুখে টহলরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গাড়ি ফিরে গেছে— এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ২৩ নভেম্বর থেকে আলোচিত দাবিতে অন্তত ৩০টি প্রোফাইল ও পেজে ভিডিওটি শেয়ার করা হয়।


