মুসিয়ালার চোট ছাপিয়ে নতুন বিতর্কে বায়ার্ন
ইনজুরিতে আগে থেকেই বিপর্যস্ত বায়ার্ন মিউনিখ বুধবার চ্যাম্পিয়নস লিগে লিলির মুখোমুখি হতে যাচ্ছে। তবে তার আগে দলের তারকা মিডফিল্ডার জামাল মুসিয়ালাকে ঘিরে নিজেদের তৈরি বিতর্কের ঝড় সামলাতে হচ্ছে জার্মান জায়ান্টদের।


