বন্যাবিধ্বস্ত নেপালের জন্য ১৬২ কোটি ডলারের অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা ভারতের
ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ২৪০ বিলিয়ন নেপালি রুপি বা প্রায় ১৬২ কোটি মার্কিন ডলারের অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা প্যাকেজ দেওয়ার ঘোষণা দিয়েছে ভারত। সোমবার নয়াদিল্লিতে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘোষণা দেন।



