নলডাঙ্গায় কাটা ধান ঘরে তুলতে না পেরে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক
নাটোরের নলডাঙ্গায় অসময়ে টানা কয়েকদিনের বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে পাকা আমন ধান জমিতে কেটে রাখলেও ঘরে তুলতে না পেরে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। এই মৌসুমে ধানের ফলন ভালো হলেও খারাপ আবহাওয়ায় পাকা ধান কাটার পর ঘরে তুলতে না পেরে হতাশায় ভুগছেন নলডাঙ্গার কৃষক।


