সেনেগাল নাকি মরক্কো? আফকন বিতর্কের নিষ্পত্তি মঙ্গলবার
আফ্রিকা কাপ অব নেশনস (আফকন) শিরোপা নিয়ে সেনেগালের করা আপিলের রায় মঙ্গলবার ঘোষণা করবে ক্রীড়া বিষয়ক সর্বোচ্চ আদালত কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস)। চলতি বছরের জানুয়ারিতে রাবাতে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক মরক্কোকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়েও শিরোপা হারাতে হয় সেনেগালকে।

