কুষ্টিয়ার মিরপুরে ভেজাল সার-কীটনাশকের ছড়াছড়ি, বিপাকে কৃষক
৩০ কেজির বদলে ৬০-৭০ কেজি সারেও মিলছে না কাঙ্ক্ষিত ফলন, দুইবারের পরিবর্তে দিতে হচ্ছে ৫-৭ বার কীটনাশক; দুই মাসে ১৮ অভিযানে জব্দ ২০ লাখ টাকার বেশি পণ্য! কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নকল ও ভেজাল সার-কীটনাশকের অভিযোগ ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে কৃষকদের মধ্যে।



