গাজীপুরে আজও মহাসড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, ছুটি ১২ কারখানা
গাজীপুরের শ্রীপুরে চার দফায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকেরা। সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত শ্রীপুর পৌরসভার আনসার রোড, গিলারচালা (আসপাডা) ও গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় তারা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন।


