এক লাখ টাকাসহ দুদকের হাতে প্রকৌশলী গ্রেপ্তার
বরগুনার আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মোঃ রুবেল খাঁনকে এক লাখ টাকাসহ গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সাবেক পৌর মেয়র মতিয়ার রহমানের পরিত্যক্ত একটি ঘরের কক্ষ থেকে পটুয়াখালী দুদকের একটি দল তাকে গ্রেপ্তার করে।



