কুষ্টিয়ার কুমারখালীতে ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত ভবনে চলছে সরকারি কার্যক্রম
কুষ্টিয়ার কুমারখালী উপজেলা পরিষদ চত্বরে ২০১৮ সালে পরিত্যক্ত ঘোষিত তিনটি ভবনে গত আট বছর ধরেই চলছে দৈনন্দিন সরকারি দপ্তরের কার্যক্রম। ছাদের পলেস্তারা খসে পড়া, দেয়ালে ফাটল ও মরিচা ধরা রড বেরিয়ে যাওয়ায় চরম ঝুঁকির মধ্যে দায়িত্ব পালন করছেন কর্মকর্তা-কর্মচারীরা।



