আশুলিয়ায় আবারও শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ও ছুটি ৪৬ কারখানা
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সোমবার (২৩ নভেম্বর) সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক-পুলিশ সংঘর্ষ বাঁধে। উচ্ছৃঙ্খল শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস ব্যবহার করেন।


