ব্যাটিংয়ের পর বল হাতে ছন্নছাড়া বাংলাদেশ দল
ব্যাট হাতে চরম ব্যর্থতার পর বল হাতেও স্বস্তি খুঁজে পায়নি বাংলাদেশ দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ান টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে গুটিয়ে যাওয়ার পর স্বাগতিকদের চাপে ফেলার সুযোগও কাজে লাগাতে পারেননি সফরকারী বোলাররা।


