আদমদীঘিতে চাল মোড়কজাতকরণে পলিথিন ব্যবহার, রাইস মিল মালিককে জরিমানা
বগুড়ার আদমদীঘিতে চাল মোড়কজাতকরণে পাটের বস্তার পরিবর্তে পলিথিন ব্যবহার করায় সালমান অটোমেটিক রাইস মিলের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার বিকেলে ওই রাইস মিলে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।


