কালিয়াকৈরে শান্তির পথে শিল্পনগরী, কারখানায় ফিরেছে শ্রমিকের হাসি
গত কয়েকদিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ মিছিল ও আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে উত্তাল কালিয়াকৈর এখন অনেকটাই শান্ত। গতকাল শনিবার (২১ নভেম্বর) সারাদিন দেখা গেছে, শ্রমিক দলের নেতারা বিভিন্ন কারখানার গেটে গেটে পাহারা দিচ্ছেন এবং শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছেন।


