সিয়াটল বিমানবন্দরে ২ যাত্রীকে টেনেহিঁচড়ে আটক আইসিইর, অভিযান নিয়ে বিতর্ক
যুক্তরাষ্ট্রের সিয়াটল-টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজে ওঠার সময় দুই যাত্রীকে টেনেহিঁচড়ে আটক করেছে দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই)। শনিবার (২১ নভেম্বর) সকালে আলাস্কা এয়ারলাইনসের লস অ্যাঞ্জেলেসগামী একটি ফ্লাইটে ওঠার আগে জেট ব্রিজে এ অভিযান চালানো হয়।

