‘রামায়ণ’ সিনেমা নিষিদ্ধের দাবি হিন্দু পরিষদের
নীতেশ তিওয়ারি পরিচালিত বলিউড সিনেমা ‘রামায়ণ’ ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ছবিটিতে রাবণকে অতিরিক্ত মহিমান্বিত করে উপস্থাপন এবং মহর্ষি বাল্মীকির মূল রামায়ণের কাহিনি বিকৃত করার অভিযোগ তুলেছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)।



