গাছ লাগাতে ইজারা দেওয়া জমিতে দোকান-বসতঘর
মিঠাপুকুরে বন বিভাগের আওতায় সরকারি জমিতে গাছ লাগানোর জন্য জমি ইজারা নিয়েছিলেন জুয়েল রানা নামে ভূমিহীন এক ব্যক্তি। সেই জমিতে গাছ না লাগিয়ে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘর নির্মাণ করেছেন নজরুল ইসলাম নামে এক ব্যক্তি।



