গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৪ ফিলিস্তিনি নিহত, তীব্র হচ্ছে মানবিক সংকট
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলায় অন্তত চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) গাজা সিটির তেল আল-হাওয়া এলাকায় একটি ড্রোন হামলায় তিনজন এবং উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের পূর্বে হালাওয়া বাস্তুচ্যুত শিবিরে গুলিতে একজন ফিলিস্তিনি প্রাণ হারান।



