গাইবান্ধার সাদুল্লাপুরে ৩ ককটেল ও ৩ পেট্রোলবোমা উদ্ধার
গাইবান্ধার সাদুল্লাপুরের ধাপেরহাটে অভিযান চালিয়ে তিনটি ককটেল ও তিনটি পেট্রোলবোমা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। শনিবার (২১ নভেম্বর) বিকেলে এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



