এআই দিয়ে ১৬৭ বছরের গণিত রহস্য সমাধানের দাবি, বিশ্বজুড়ে তোলপাড়
বিশ্বের সবচেয়ে আলোচিত ও জটিল গাণিতিক ধাঁধাগুলোর একটি ‘রিম্যান হাইপোথিসিস’ (Riemann Hypothesis) কি অবশেষে সমাধান হয়েছে? কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের গণিতবিদ লেভেন্ট আলপোগে দাবি করেছেন, এআই মডেল ‘ক্লদ’-এর সহায়তায় তিনি এই ১৬৭ বছরের পুরনো সমস্যার একটি প্রমাণ খুঁজে পেয়েছেন।



