জ্যোতিদের জন্য ওষুধ খুঁজছে বিসিবি
একটির পর একটি টুর্নামেন্ট আর সিরিজ যাচ্ছে, কিন্তু পরিবর্তনের হাওয়া বইছে না বাংলাদেশ নারী ক্রিকেটে। ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছে। কখনো গুরুত্বপূর্ণ সময়ে হোঁচট, কখনো সামর্থ্য প্রমাণে ব্যর্থ, কখনো ধারাবাহিকতার অভাব।
