শেষ ম্যাচে হেরে এশিয়ান কাপের স্বপ্ন শেষ বাংলাদেশের
এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ২০২৭-এর বাছাইপর্বের শেষ ম্যাচে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। শুক্রবার (২০ নভেম্বর) রাস আল খাইমার এমিরেটস ক্লাব স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে কোনো দল গোল করতে পারেনি।

