সামরিক ব্যয় নয়, শিক্ষা ও ভবিষ্যৎ চাই: ইউরোপজুড়ে শিক্ষার্থীদের ধর্মঘট
শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, জলবায়ু সংকট মোকাবিলা, জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণ এবং সামরিক ব্যয় কমানোর দাবিতে ইউরোপজুড়ে রাজপথে নেমেছেন হাজারো শিক্ষার্থী ও তরুণ। বাধ্যতামূলক সামরিক নিয়োগের বিরোধিতা করেও বিক্ষোভ করেছেন তারা।


