পাকিস্তানের সঙ্গে সংঘাতের পর চার রাফায়েলের হদিস নেই!
পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘাতের পর ভারতের বিমানবাহিনীর চারটি রাফায়েল যুদ্ধবিমানের হিসাব নিয়ে প্রশ্ন উঠেছে। ব্রিটিশ সামরিক বিমানবিষয়ক প্রকাশনা ফ্লাইটগ্লোবালের সর্বশেষ প্রতিবেদনে ভারতের সক্রিয় রাফায়েলের সংখ্যা ৩৬টি থেকে কমিয়ে ৩২টি দেখানো হয়েছে।


