হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ
এ বছর সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবার্ষিকী চলছে। সারা দেশে সুকান্ত শতবর্ষ তেমনভাবে পালন করা হয়নি। কিন্তু একটা অদ্ভুত সাড়া জাগানো ঘটনা ঘটল খুলনায়। অনেক দিন ধরেই বিপুল প্রস্তুতি নিয়ে শতবর্ষ উদ্যাপন কমিটি করেছে, যার প্রধান উদ্যোক্তা শিল্পী মিনা মিজান।



