চাঁদের মাটিতে ফলল আলু! ভবিষ্যতে মহাকাশে খাদ্য জোগানোর নতুন আশা
মহাকাশে দীর্ঘমেয়াদি বসতি গড়ার স্বপ্নকে আরেক ধাপ এগিয়ে নিল বিজ্ঞানীরা। নাসার সহায়তায় পরিচালিত এক সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, চাঁদের মাটির আদলে তৈরি সিমুলেটেড রেগোলিথে (চাঁদের পৃষ্ঠের ধুলো ও পাথুরে স্তর) জৈব সার মিশিয়ে সফলভাবে আলু চাষ করা সম্ভব।
