আনোয়ারায় যৌতুকের দাবিতে নববধূকে হত্যাচেষ্টার অভিযোগ
চট্টগ্রাম জেলার আনোয়ারায় পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে নববধূকে মারধর, শ্লীলতাহানি ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ সময় নববধূর গলায় থাকা আট আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়।

