চট্টগ্রামে যুবদলের মিছিলে যুবলীগের হামলা: ২৮ মোটরসাইকেল ভাঙচুর-অগ্নিসংযোগ
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নের কিপাইতনগরে যুবদলের বিক্ষোভ মিছিলে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা হামলা চালানোর অভিযোগ উঠেছে। এ সময় অন্তত ২৮টি মোটরসাইকেল ভাঙচুর, কয়েকটি মোটরসাইকেল ছিনিয়ে নেওয়া এবং একটিতে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।


