মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের
উপসাগরীয় অঞ্চলের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। ইরানি বাহিনীর দাবি অনুযায়ী, এই হামলায় মার্কিন যুদ্ধবিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পাইলট মিশন বাতিল করে নিকটবর্তী একটি বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছেন।



