ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠিত
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) চার বিভাগের নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ব্যবসায় প্রশাসন, আইন ও ফার্মাসি বিভাগের শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।



