এক দশক পর জুরফ আল-সাখারে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ফেরানোর উদ্যোগ ইরাকের
সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফের নির্দেশে ইরাকের যৌথ নিরাপত্তা বাহিনী বাগদাদের দক্ষিণে অবস্থিত জুরফ আল-সাখার এলাকার কেন্দ্রে মোতায়েন শুরু করেছে। ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘ইরাকি নিউজ এজেন্সি’ (আইএনএ)-এর বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে।

