পাত্রী দেখানোর প্রলোভনে বাড়ি থেকে বের করে, তারপর যা হলো
মুন্সীগঞ্জের সিরাজদীখানে খড়ের স্তূপ থেকে উদ্ধার হওয়া মো. আলমগীরের (৩৯) মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মাত্র এক ভরি স্বর্ণালংকার নিয়ে বিরোধের জেরে আপন ছোট ভাই ও ভাইয়ের স্ত্রীর পরিকল্পনায় এক লাখ টাকায় ভাড়াটে খুনিদের দিয়ে তাকে হত্যা করা হয়।


