নেইমারকে কখনোই সেরা খেলোয়াড় মনে করিনি: রুনি
ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রকে নিয়ে ওয়েইন রুনির পুরোনো মন্তব্য নতুন করে আলোচনায় এসেছে। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই ইংলিশ ফরোয়ার্ড নেইমারের অসাধারণ প্রতিভার প্রশংসা করলেও তাঁকে ফুটবলের সর্বোচ্চ পর্যায়ের কিংবদন্তিদের কাতারে রাখতে রাজি নন।


