ভিনির জন্য ১৫০ মিলিয়ন চায় রিয়াল মাদ্রিদ
ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে দলে ভেড়াতে আগ্রহী আর্সেনাল। তবে তাঁকে ছাড়তে হলে কমপক্ষে ১৫ কোটি ইউরো দিতে হবে বলে জানিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটির এমন আকাশচুম্বী মূল্য নির্ধারণে লন্ডনের ক্লাবটির দলবদল পরিকল্পনা কঠিন হয়ে উঠতে পারে।



