জকিগঞ্জে ৩৫ টাকা দরে আমন ধান কিনবে সরকার
সিলেটের জকিগঞ্জে চলতি আমন মৌসুমে কৃষকেরা ভালো ফলনের আশা করছেন। মাঠজুড়ে সবুজ ধান দেখে তাঁদের চোখে এখন সোনালি ফসলের স্বপ্ন। তবে ফলনের পাশাপাশি উৎপাদন খরচ তুলে ধানের ন্যায্য দাম পাওয়া নিয়েও তাঁদের দুশ্চিন্তা রয়েছে।



