সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগ
সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনের গলির প্রবেশপথের গেটে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৩টা থেকে ৪টার মধ্যে সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় অবস্থিত প্রতিমন্ত্রীর বাসার গলির প্রবেশমুখের গেটে এই আগুন দেওয়া হয়।


