কালিয়াকৈরে অন্ধকারে পৌর সড়ক: খুঁটি আছে, তার নেই, সন্ধ্যার পরই আতঙ্কে পথচারীরা
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ সড়ক এখন সম্পূর্ণ অন্ধকারে ডুবে আছে। কালিয়াকৈরের কালামপুর চার রাস্তা থেকে সোহাগপল্লী, সাহেবাবাদ ও বক্তারপুরগামী এই পুরো সড়কজুড়ে বৈদ্যুতিক খুঁটি থেকে তার চুরি হয়ে যাওয়ায় চরম ভোগান্তি ও নিরাপত্তাহীনতায় পড়েছেন স্থানীয়রা।



